সহজ ঘরোয়া রেসিপি
ভাতের সঙ্গে গরম গরম মুসুর ডাল সাধারণ একটা খাবারও বেশ তৃপ্তির লাগে। অল্প কিছু উপকরণেই খুব সহজে এই রেসিপি রান্না করা যায়।
উপকরণ
মুসুর ডাল – ১ কাপ
পানি – ৩ কাপ
পেঁয়াজ কুচি – ১টি
কাঁচা মরিচ – ২–৩টি
হলুদ গুঁড়া – ½ চা চামচ
লবণ – স্বাদমতো
রসুন কুচি – ১ চা চামচ
শুকনা মরিচ – ১–২টি
পাঁচফোড়ন – ½ চা চামচ
তেল – ২ টেবিল চামচ
ধনেপাতা কুচি – সামান্য
মুসুর ডাল রান্নার পদ্ধতি
প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে একটি হাঁড়িতে পানি, হলুদ ও সামান্য লবণ দিয়ে মাঝারি আঁচে রান্না করুন।
প্রায় ১৫–২০ মিনিট রান্না করলে নরম হয়ে যাবে।বেশি ঘন মনে হলে প্রয়োজনমতো একটু গরম পানি দিয়ে মিশিয়ে নিন।
এবার অন্য একটি প্যানে তেল গরম করে পাঁচফোড়ন ও শুকনা মরিচ দিন। একটু ফোড়ন উঠলে পেঁয়াজ ও রসুন দিয়ে হালকা বাদামি করে ভেজে নিন।
এরপর এই ফোড়ন রান্না করা ডালের মধ্যে ঢেলে দিন। কাঁচা মরিচ দিয়ে আরও ৩–৫ মিনিট কম আঁচে ফুটিয়ে নিন।
সবশেষে ধনেপাতা ছড়িয়ে চুলা বন্ধ করে দিন।
গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। সাধারণ এই রেসিপিতেইঘরের খাবারের সেই চেনা স্বাদটা পাওয়া যাবে। ❤️


