চিকেন কাবাব রেসিপি

চিকেন কাবাব রেসিপি | তাওয়ায় সহজে বানানোর ঘরোয়া কাবাব

চিকেন কাবাব রেসিপি 
বিকেলের দিকে কখনো কখনো এমন হয়—ভাত-তরকারি খেতে ইচ্ছে করছে না, আবার একটু মুখরোচক কিছু খেতে মন চাইছে। এমন সময় বাসায় চিকেন থাকলে আমি অনেক সময় চিকেন কাবাব রেসিপি  বানিয়ে ফেলি।মাংসে  মশলাগুলো ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলেই কাজ অনেকটাই সহজ হয়ে যায়।
আর রান্নার সময় যখন কাবাবের গন্ধটা বের হয়, তখন শুধু রান্নাঘরেই নয়, আশেপাশের সবাইও বুঝে যায় আজকে একটু স্পেশাল কিছু হচ্ছে! 😄
যা যা লাগবে
হাড়ছাড়া চিকেন – ৫০০ গ্রাম
পেঁয়াজ কুচি – ১টি
আদা বাটা – ১ চা চামচ
রসুন বাটা – ১ চা চামচ
টক দই – ২ টেবিল চামচ
লেবুর রস – ১ টেবিল চামচ
মরিচের গুঁড়া – ১ চা চামচ
জিরার গুঁড়া – ১ চা চামচ
ধনিয়ার গুঁড়া – ১ চা চামচ
গরম মসলা – ½ চা চামচ
গোলমরিচের গুঁড়া – ½ চা চামচ
কর্নফ্লাওয়ার – ১ টেবিল চামচ
লবণ – স্বাদমতো
তেল – প্রয়োজনমতো
কাঠের শিক – প্রয়োজনমতো
চিকেন কাবাব রেসিপি যেভাবে বানাই
প্রথমে চিকেন ছোট ছোট টুকরো করে ভালোভাবে পানি ঝরিয়ে নিই। পানি বেশি থাকলে মশলা ভালোভাবে চিকেনের সঙ্গে মিশতে চায় না, তাই এই অংশটা আমি একটু খেয়াল রাখি।
এরপর একটি বাটিতে চিকেন নিয়ে পেঁয়াজ, আদা-রসুন বাটা, টক দই, লেবুর রস, মরিচ, জিরা, ধনিয়া, গরম মসলা, গোলমরিচ, কর্নফ্লাওয়ার ও লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিই।
এখানে তাড়াহুড়ো না করে হাত দিয়ে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিলে আমার কাছে কাবাবটা বেশি মজার লাগে।
মাখানো চিকেন অন্তত ১ ঘণ্টা রেখে দিই। তবে আগে থেকে সময় করে রাখতে পারলে কয়েক ঘণ্টা মেরিনেট করে রাখাই ভালো।
তারপর কাঠের শিকে চিকেনের টুকরোগুলো গেঁথে নিই।
তাওয়া গরম করে অল্প তেল দিয়ে শিকসহ চিকেনগুলো বসিয়ে দিই। এরপর মাঝারি আঁচে আস্তে আস্তে সেঁকে নিই। মাঝে মাঝে শিক ঘুরিয়ে দিই, যাতে চারপাশটা সমানভাবে রান্না হয়।
চিকেনের গায়ে সুন্দর বাদামি রং চলে এলে এবং ভেতরটা ভালোভাবে সেদ্ধ হলে নামিয়ে নিই।
শেষে একটু ঘি ব্রাশ করে ১–২ মিনিট সেঁকে নিলে কাবাবের গন্ধটা একেবারে অন্যরকম হয়ে যায়। এই ধাপটা বাদ দেওয়া যায়, তবে আমি সুযোগ থাকলে এটা করি।

পর

গরম গরম চিকেন কাবাব পেঁয়াজের রিং, শসা, লেবু আর পছন্দের সস বা পুদিনার চাটনির সঙ্গে পরিবেশন করুন।
বাসায় অতিথি এলে, বিকেলের নাশতায় কিংবা পরিবারের সবাই মিলে কিছু মজার খাবার খেতে চাইলে এই কাবাবটা বেশ ভালো একটা অপশন।
একবার বানিয়ে দেখলে হয়তো আপনারও মনে হবে—কাবাব খেতে আর সবসময় বাইরে যেতে হবে না! 😊