সহজ চিকেন স্যুপ রেসিপি
গরম গরম এক বাটি চিকেন স্যুপ খেতে কার না ভালো লাগে! বিশেষ করে হালকা কিছু খেতে চাইলে বা বিকেলের নাস্তায় ঘরেই তৈরি করে নিতে পারেন সুস্বাদু এই স্যুপ। খুব সহজ কিছু উপকরণ দিয়ে অল্প সময়েই তৈরি করা যায় মজাদার চিকেন স্যুপ।
১.চিকেন স্যুপ রেসিপি তৈরির উপকরণ
হাড়ছাড়া মুরগির মাংস – ২০০ গ্রাম
গাজর – ১টি
পেঁয়াজ – ১টি
ক্যাপসিকাম – ½টি
রসুন কুচি – ১ চা চামচ
আদা কুচি – ½ চা চামচ
ডিম – ১টি
কর্নফ্লাওয়ার – ১ টেবিল চামচ
সয়া সস – ১ চা চামচ
গোলমরিচ গুঁড়া – ½ চা চামচ
লবণ – স্বাদমতো
তেল – ১ চা চামচ
পানি – ৪ কাপ
২.যেভাবে চিকেন স্যুপ তৈরি করবেন
- প্রথমে মুরগির মাংস ছোট ছোট টুকরো করে ধুয়ে নিন। গাজর, পেঁয়াজ ও ক্যাপসিকামও ছোট করে কেটে রাখুন।
একটি পাত্রে তেল গরম করে আদা ও রসুন কুচি দিয়ে হালকা ভেজে নিন। এরপর পেঁয়াজ ও মুরগির মাংস দিয়ে কয়েক মিনিট নেড়ে রান্না করুন।
মুরগির রং পরিবর্তন হলে গাজর ও ক্যাপসিকাম দিয়ে আরও ১–২ মিনিট নেড়ে নিন। এবার ৪ কাপ পানি দিয়ে ঢেকে মাঝারি আঁচে মুরগি ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন।
এরপর লবণ, গোলমরিচ গুঁড়া ও সয়া সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
অন্য একটি বাটিতে কর্নফ্লাওয়ারের সঙ্গে সামান্য পানি মিশিয়ে নিন। এই মিশ্রণটি ধীরে ধীরে স্যুপে ঢালুন এবং একই সঙ্গে নেড়ে দিন। এতে স্যুপটি একটু ঘন ও সুন্দর হবে।
সবশেষে ডিমটি ভালোভাবে ফেটিয়ে ধীরে ধীরে স্যুপের মধ্যে ঢালুন। ডিম দেওয়ার সময় চামচ দিয়ে হালকা করে নেড়ে দিলে ডিম সুন্দরভাবে ছড়িয়ে যাবে।
আরও ২–৩ মিনিট রান্না করে চুলা বন্ধ করে দিন। তৈরি হয়ে গেল ঘরোয়া ও সুস্বাদু চিকেন স্যুপ।
পরিবেশনগরম গরম চিকেন স্যুপ বাটিতে ঢেলে পরিবেশন করুন। চাইলে ওপরে সামান্য গোলমরিচ গুঁড়া বা ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন। - কিছু টিপস
- স্যুপবেশি ঘন চাইলে সামান্য বেশি কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন।
- সবজি হিসেবে চাইলে মিষ্টি ভুট্টা, মটরশুঁটি বা বাঁধাকপি যোগ করতে পারেন।
- ঝাল পছন্দ করলে সামান্য কাঁচা মরিচ বা চিলি সস দিতে পারেন।





