তাওয়ায় চিকেন টিক্কা রেসিপি

তাওয়ায় চিকেন টিক্কা রেসিপি | সহজে ঘরেই বানান

তাওয়ায় চিকেন টিক্কা রেসিপি 
চিকেন টিক্কা খেতে বেশ মজার। কিন্তু বাসায় বানাতে গেলে অনেকেই ভাবেন, ওভেন বা গ্রিল ছাড়া বুঝি এটা বানানো যাবে না। আসলে খুব সহজেই তাওয়ায় চিকেন টিক্কা রেসিপি বানানো যায়।
চিকেনটা ভালো করে মশলা দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপর তাওয়ায় রান্না করলেই তৈরি হয়ে যাবে মজার চিকেন টিক্কা।
উপকরন
হাড়ছাড়া চিকেন – ৫০০ গ্রাম
টক দই – ৩ টেবিল চামচ
আদা বাটা – ১ চা চামচ
রসুন বাটা – ১ চা চামচ
মরিচের গুঁড়া – ১ চা চামচ
হলুদ গুঁড়া – ½ চা চামচ
জিরা গুঁড়া – ½ চা চামচ
ধনে গুঁড়া – ½ চা চামচ
গরম মসলা – ½ চা চামচ
লেবুর রস – ১ টেবিল চামচ
লবণ – স্বাদমতো
তেল – ২–৩ টেবিল চামচ
পেঁয়াজ ও ক্যাপসিকাম – ইচ্ছামতো
যেভাবে বানাবেন
প্রথমে চিকেন মাঝারি সাইজের টুকরো করে কেটে নিন। ভালো করে পানি ঝরিয়ে একটি বাটিতে রাখুন।
এবার চিকেনের মধ্যে টক দই, আদা-রসুন বাটা, মরিচ, হলুদ, জিরা, ধনে, গরম মসলা, লেবুর রস আর লবণ দিয়ে ভালো করে মেখে নিন।
মশলা মাখানো চিকেন অন্তত ১ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। সময় বেশি থাকলে ২–৩ ঘণ্টাও রাখতে পারেন। এতে চিকেনের স্বাদ আরও ভালো হবে।
এবার তাওয়া গরম করে ২ টেবিল চামচ তেল দিন। তেল গরম হলে চিকেনের টুকরোগুলো তাওয়ায় দিয়ে দিন।
মাঝারি আঁচে এক পাশ ভালো করে রান্না করে উল্টে দিন। অন্য পাশটাও রান্না করুন। চিকেন থেকে পানি বের হবে, তাই প্রথমে আঁচ মাঝারি রাখাই ভালো।
পানি শুকিয়ে গেলে আঁচ একটু বাড়িয়ে দিন। এবার চিকেনগুলো বারবার উল্টে-পাল্টে সেঁকে নিন। এতে গায়ে সুন্দর একটা পোড়া পোড়া ভাব আসবে।
চিকেন প্রায় হয়ে এলে চাইলে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে ২–৩ মিনিট ভেজে নিতে পারেন। সবশেষে একটু বেশি আঁচে ১ মিনিট সেঁকে নামিয়ে নিন।
ব্যস, তৈরি হয়ে গেল তাওয়ায় চিকেন টিক্কা।
গরম গরম চিকেন টিক্কা পেঁয়াজ, লেবু আর সসের সঙ্গে পরিবেশন করুন। বিকেলের নাস্তা হোক বা অতিথি আপ্যায়ন—দুটোর জন্যই বেশ ভালো।
ছোট্ট টিপস 
চিকেন বেশি সময় রান্না করবেন না। তাহলে চিকেন শক্ত আর শুকনো হয়ে যেতে পারে। আর শেষে একটু বেশি আঁচে সেঁকে নিলেই টিক্কার সুন্দর পোড়া পোড়া স্বাদটা পাবেন।