খাসির মাংসের রেসিপি

খাসির মাংসের রেসিপি | ঘরোয়া স্বাদে সহজে রান্না করুন

খাসির মাংসের ঘরোয়া রেসিপি

খাসির মাংস রান্না করতে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাংসটা ভালোভাবে কষানো। ঠিকমতো কষানো হলে খুব বেশি মসলা না দিলেও মাংসের স্বাদ আর ঘ্রাণ দুটোই দারুণ আসে। 😊

বাসায় খাসির মাংস রান্না হলে গরমhttp://USDA FoodData central ভাতের সঙ্গে খেতে আমার বেশ ভালো লাগে। তাই আজকে শেয়ার করছি একদম সহজ ঘরোয়া পদ্ধতিতে খাসির মাংস রান্নার রেসিপি।

খাসির মাংসের রেসিপি বানাতে যা যা লাগবে

খাসির মাংস – ১ কেজি

পেঁয়াজ কুচি – ৩টি

আদা বাটা – ১ টেবিল চামচ

রসুন বাটা – ১ টেবিল চামচ

হলুদ গুঁড়া – ১ চা চামচ

মরিচ গুঁড়া – ১ চা চামচ

ধনে গুঁড়া – ১ চা চামচ

জিরা গুঁড়া – ১ চা চামচ

গরম মসলা গুঁড়া – ½ চা চামচ

দারুচিনি – ২ টুকরা

এলাচ – ২–৩টি

তেজপাতা – ১–২টি

কাঁচা মরিচ – কয়েকটি

লবণ – স্বাদমতো

তেল – পরিমাণমতো

গরম পানি – প্রয়োজনমতো

যেভাবে রান্না করবেন

প্রথমে মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রাখি। এরপর হাঁড়িতে তেল গরম করে তেজপাতা, দারুচিনি আর এলাচ দিয়ে একটু ভেজে নিই।

এরপর পেঁয়াজ দিয়ে হালকা বাদামি করে ভেজে আদা-রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিই।

এবার হলুদ, মরিচ, ধনে আর জিরা গুঁড়া দিয়ে অল্প পানি দিয়ে মসলাটা ভালোভাবে কষিয়ে নিই। মসলা থেকে তেল ছাড়তে শুরু করলে বুঝি যে মসলা ভালোভাবে কষানো হয়েছে।

তারপর খাসির মাংস দিয়ে ভালো করে নেড়ে কষাতে থাকি। এই সময়টায় একটু ধৈর্য নিয়ে মাংসটা ভালোভাবে কষানোই আসল ব্যাপার।

মাংস থেকে পানি বের হয়ে এলে প্রয়োজনমতো গরম পানি দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করি। মাংস নরম হয়ে গেলে ঝোলটা নিজের পছন্দমতো রেখে দিই।

সবশেষে কাঁচা মরিচ আর গরম মসলা দিয়ে আরও কয়েক মিনিট রান্না করে চুলা বন্ধ করে দিই।

গরম ভাতের সঙ্গে পরিবেশন করলেই জমে যাবে! 😋❤️

আমার ছোট্ট রান্নার টিপস

খাসির মাংস রান্নার সময় মসলা ভালোভাবে কষানোর চেষ্টা করবেন। আর পানি দেওয়ার সময় একবারে বেশি পানি না দিয়ে প্রয়োজনমতো অল্প অল্প করে দিলে ঝোলের স্বাদটা বেশ ভালো আসে।